কোচবিহার

বাবার কাছে বিয়ের দাবি, হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে বসল যুবক

বাবার কাছে বিয়ের দাবি, হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে বসল যুবক - West Bengal News 24

আজ সকালে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ অঞ্চলের দেওমালি গ্রামে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মেঘাচ্ছন্ন আকাশে টিপটিপ বৃষ্টির মাঝেই এক যুবক হাইভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারে উঠে বসে, গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাবার কাছে বিয়ের দাবি জানিয়ে এই অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে যুবক। দাবি মেনে না নেওয়ায় হতাশ হয়েই সে এই ঝুঁকিপূর্ণ কাজ করে বসে।

পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের নাম বিপ্লব রায়। তার বাড়ি বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া ১ অঞ্চলের প্রধান পাড়া গ্রামে। ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা পৌঁছে যুবককে নামিয়ে আনার চেষ্টা করে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর অবশেষে যুবককে নিরাপদে নিচে নামানো হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তাড়াতাড়ি ভিড় জমে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন ::

Back to top button