প্রযুক্তি

বিএসএনএলের এক চাল! বলে বলে গোল খেল এয়ারটেল, ভিআই! বাদ গেল না জিও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিএসএনএলের এক চাল! বলে বলে গোল খেল এয়ারটেল, ভিআই! বাদ গেল না জিও - West Bengal News 24

এক মাসেই ৭৯ লক্ষ কাস্টমার হারিয়েছে মুকেশ অম্বানীর রিলায়ান্স জিও। ভারতের সবচেয়ে বড় টেলিকং সংস্থা রিলায়ান্স জিও। কিন্তু এক মাসেই ৭৯ লক্ষ গ্রাহক হারানো মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে মুকেশ অম্বানীর মতো পোড়খাওয়া ব্যবসায়ীও।

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের তথ্য অনুযায়ী, জুলাই মাসেই ১৫ লক্ষ গ্রাহক জিও, ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থা থেকে বিএসএনএলের গ্রাহক হয়েছেন। টেলিকম রেগুলারিটি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-এর তথ্য অনুযায়ী, বেসরকারি টেলিকম সংস্থাগুলি সেপ্টেম্বর মাসে সব মিলিয়ে ১ কোটি গ্রাহক হারিয়েছে। অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২১ লক্ষ, ১১ লক্ষ ও ৭ লক্ষ।

সুনীল মিত্তলের ভারতী এয়ারটেলের গ্রাহক কমেছে ১৪ লক্ষ। অন্য দিকে, VI- ভোডাফোন- আইডিয়া হারিয়েছে ১৫ লক্ষ গ্রাহক।বেসরকারি টেলিকম সংস্থাগুলির ব্যবসায় রমরমা থাকলেও উল্লেখযোগ্য উন্নতি করেছে বিএসএনএল। দেরিতে হলেও প্রচুর গ্রাহক বিএসএনএলে স্থানান্তরিত হয়েছে। তথ্য অনুযায়ী , জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫৫ লক্ষ গ্রাহক অন্য সংস্থা থেকে বিএসএনএলে নম্বর পোর্ট করিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ‘বিএসএনএলের মধ্যে আরও বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি’। অন্য দিকে, বিএসএনএলের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি জানিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতে তাদের ট্যারিফ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন ::

Back to top button