জাতীয়

যাত্রীদের স্বস্তি দিতে রেলের নতুন পদক্ষেপ, এবার ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই মিলবে টিকিট কনফার্মেশন সংক্রান্ত আপডেট

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

যাত্রীদের স্বস্তি দিতে রেলের নতুন পদক্ষেপ, এবার ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই মিলবে টিকিট কনফার্মেশন সংক্রান্ত আপডেট - West Bengal News 24

যাত্রী পরিষেবায় বড় পরিবর্তনের পথে ভারতীয় রেল। এখন থেকে ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে সংরক্ষিত কামরার চার্ট প্রস্তুত করা হবে— এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে এই চার্ট ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে তৈরি হয়, যার ফলে ওয়েটিং তালিকায় থাকা অনেক যাত্রী শেষ মুহূর্ত পর্যন্ত টিকিট নিশ্চিত হয়েছে কিনা, তা জানতে পারেন না।

এই অসুবিধা দূর করতেই রেল ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই চার্ট তৈরির ভাবনায় কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এই উদ্যোগ রাজস্থানের বিকানের ডিভিশনে পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। যদি এটি সফল হয়, তবে ধাপে ধাপে গোটা দেশে এই ব্যবস্থা চালু করা হবে।

যেসব ট্রেন দুপুর ২টার মধ্যে ছাড়বে, সেগুলির জন্য আগের দিন রাত ৯টার মধ্যেই সংরক্ষিত চার্ট তৈরি করা হবে। অন্য ট্রেনগুলির জন্য চার্ট তৈরি হবে ছাড়ার ৮ ঘণ্টা আগে। পাশাপাশি আধুনিকীকরণ করা হচ্ছে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS)। এর ফলে এখন প্রতি মিনিটে প্রায় দেড় লক্ষ যাত্রী টিকিট কাটতে সক্ষম হচ্ছেন— যা পূর্বের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। মিনিট প্রতি প্রায় ৪০ লাখ মানুষ টিকিট সংক্রান্ত তথ্য যাচাই করছেন, যা আগে থেকে ১০ গুণ বেশি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য