ডেটিং অ্যাপে তুঙ্গে প্রেম, প্রেমিকের পরিচয় ফাঁস হতেই মাথায় হাত তরুণীর!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রেমের খোঁজে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন এক তরুণী। অ্যাকাউন্ট খোলার পর এক তরুণের ছবি দেখে পছন্দ হয়ে যায় তাঁর। দু’জনের মধ্যে প্রেমালাপও চলতে থাকে। অনলাইন প্রেমিকের মিষ্টি কথার ভাঁজেই মন গলে গিয়েছিল তরুণীর। কিন্তু কয়েক দিন পর টনক নড়ে তাঁর। ডেটিং অ্যাপে পরিচয় হওয়া তরুণকে তাঁর যেন খুব পরিচিত বলে মনে হচ্ছে। কিন্তু কিছুতেই তরুণের পরিচয় মনে করতে পারছেন না তিনি। পরে কথাবার্তা চলাকালীন অনলাইন প্রেমিকের পরিচয় ফাঁস হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাথায় আকাশ ভেঙে পড়ে তরুণীর।
জানা গেছে, মুনমুন (নাম পরিবর্তিত) বহু দিন ধরে সিঙ্গল রয়েছেন। তাই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। সেই অ্যাপের মাধ্যমে এক তরুণের সঙ্গে তাঁর আলাপ হয়। তরুণের ছবি দেখেই তাঁকে ভাল লেগে যায় তার। দু’জনের কথা বলা শুরু হয়। প্রেমালাপ তুঙ্গে উঠতেই মনে সন্দেহ জাগে মুনমুনের।
এই তরুণকে তিনি যেন আগে কোথায় দেখেছেন! কিন্তু কিছুতেই মুনমুনের স্মৃতি তাঁকে সঙ্গ দিচ্ছে না। কথায় কথায় ক্যাথি হঠাৎ তাঁর অনলাইন প্রেমিককে জিজ্ঞাসা করেন যে, তাঁর প্রিয় ক্যাফে কোথায়? তরুণের উত্তর শুনে চমকে যান মুনমুন। তার পরেই সব স্পষ্ট মনে পড়ে তাঁর।
তরুণ যে ক্যাফের নাম বলেছিলেন, সেই ক্যাফেতে প্রিয় বান্ধবীর সঙ্গে অধিকাংশ সময় খেতে যান মুনমুন। এমনকি, মুনমুনের বান্ধবী ও তাঁর প্রেমিকের আড্ডার প্রিয় ক্যাফেও ছিল এটিই। মুনমুনের মনে পড়ে যে, তিনি এত দিন যে তরুণের সঙ্গে প্রেমালাপ চালাচ্ছিলেন তিনি আসলে তাঁর বান্ধবীরই প্রেমিক। বান্ধবীর পরিচয় দেওয়ার পর সেই তরুণ হাসাহাসি করতে শুরু করেন। মুনমুনকে তিনি বলেন, ‘ডেটিং অ্যাপে মজা করার জন্য রয়েছি। তুমি আবার এ বিষয়ে তোমার বান্ধবীকে কিছু বোলো না যেন।’
তরুণের কথা শুনে অবাক হয়ে যান মুনমুন। তিনি যে বান্ধবীকে ঠকাচ্ছেন তা পানির মতো স্পষ্ট হলেও কী করবেন না বুঝে উঠতে পারছেন না মুনমুন। অনলাইন প্রেমিকের পরিচয় গোপন রাখবেন না কি বান্ধবীকে সমস্ত সত্য জানাবেন তা নিয়ে দ্বিধায় ভুগছেন তরুণী। যদিও সেই তরুণের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। ডেটিং অ্যাপের প্রেমে আর মন নেই তাঁর।



