রাজ্য

SIR বিতর্কে ফের আগুন! রাজ্যপালের মন্তব্যে বিস্ফোরক প্রতিক্রিয়া কল্যাণের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kalyan Banerjee : SIR বিতর্কে ফের আগুন! রাজ্যপালের মন্তব্যে বিস্ফোরক প্রতিক্রিয়া কল্যাণের - West Bengal News 24

বিহার নির্বাচনের ফল প্রকাশের পর আবারও সুষ্ঠু ভোট পরিচালনায় SIR পদ্ধতির গুরুত্বের কথা তুলে ধরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বক্তব্য, এসআইআর একটি নতুন ব্যবস্থা, যা সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয়। বিহারে এই পদ্ধতির কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলেই মত রাজ্যপালের। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলার মানুষও এসআইআর গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ভোটপ্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। তবে শনিবার তাঁর এই মন্তব্যের পরেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানান। কল্যাণের কথায়, ”বিজেপির চাকরবাকরের মতো রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না।”

শনিবার এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ”SIR নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে।” তিনি আরও যোগ করেন, ”ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ SIR নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত, এ রাজ্যের মানুষও SIR গ্রহণ করবেন।”
রাজ্যে এসআইআর চালুর সময় থেকেই তিনি এর পক্ষে ছিলেন। বিহারের ফলের প্রেক্ষিতে সেই দাবি পুনরায় সামনে আনলেন তিনি।

এদিকে, তাঁর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”

তৃণমূলের দাবি, রাজভবন শুরু থেকেই কেন্দ্রের শাসকদলের প্রভাবাধীন। এসআইআরকে ঘিরে রাজ্যপালের মন্তব্য সেই অভিযোগকেই যেন আরও জোরালো করেছে।

আরও পড়ুন ::

Back to top button