রাজ্য

‘পাশে ছিলাম, আছি, থাকব’, আন্তর্জাতিক হকার দিবসে উচ্ছেদ ইস্যুতে বিজেপিকে তোপ মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee on Hawker Eviction : ‘পাশে ছিলাম, আছি, থাকব’, আন্তর্জাতিক হকার দিবসে উচ্ছেদ ইস্যুতে বিজেপিকে তোপ মমতার - West Bengal News 24

রাজ্যের বিভিন্ন রেল স্টেশন চত্বর-সহ একাধিক এলাকায় চলতে থাকা হকার উচ্ছেদ অভিযান ঘিরে ফের সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হাওড়া স্টেশনের বাইরে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান হয়েছে। পাশাপাশি শিয়ালদহ স্টেশন চত্বর থেকেও সরানো হয়েছে বহু হকারকে। আন্তর্জাতিক হকার দিবসের দিন সেই ইস্যুতেই এক্স হ্যান্ডেলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

এদিন মমতা লিখেছেন, “যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে সেটা দেখে আমি বিস্মিত, ক্রুদ্ধ, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।”

Mamata Banerjee on Hawker Eviction : ‘পাশে ছিলাম, আছি, থাকব’, আন্তর্জাতিক হকার দিবসে উচ্ছেদ ইস্যুতে বিজেপিকে তোপ মমতার - West Bengal News 24

আরও পড়ুন :: ‘মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় গর্বিত’, শুভেন্দুর প্রশংসায় মানস, বিঁধলেন শীর্ষ নেতৃত্বকেও

তিনি আরও লিখেছেন, “হকার অর্থনীতির বাস্তব চিত্র। রাস্তার হকাররা হলেন একেবারে তৃণমূল স্তরের অর্থনীতির প্রতীক। তাঁরা একদিকে যেমন বড় মাপের উৎপাদন ব্যবস্থার সাথে সাধারণ মানুষের দৈনিক চাহিদার যোগসূত্র তৈরি করেন, অন্যদিকে ঠিক তেমনই অত্যন্ত সুলভ মূল্যে জরুরি পণ্যসামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। তবে এই ব্যবস্থার টিকে থাকা এবং নগর পরিকল্পনার মধ্যে সবসময়ই একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়।”

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার বিধানসভায় ধর্নায় বসেন তৃণমূল বিধায়করা। দলনেত্রীর নির্দেশে বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও বালিগঞ্জ এলাকায় প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে। শিয়ালদহে প্লাস্টিকের ত্রিপল পেতে চোঙ হাতে বিক্ষোভও দেখান তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button