জাতীয়

ই-২০ নিয়ে মানহানিকর প্রচার ও ডিপফেকের অভিযোগ, মেটা-গুগলের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন গড়করি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ই-২০ নিয়ে মানহানিকর প্রচার ও ডিপফেকের অভিযোগ, মেটা-গুগলের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন গড়করি - West Bengal News 24

ইথানল মিশ্রিত পেট্রল বা ই-২০ কর্মসূচিকে কেন্দ্র করে নীতীন গড়করি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট ও ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। সূত্রের খবর, মেটা ও গুগলের বিরুদ্ধে শীঘ্রই আইনি পদক্ষেপ করতে পারেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী তাঁর আবেদনে জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে বিভিন্ন মানহানিকর পোস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, ছড়ানো হচ্ছে একাধিক ডিপফেক ছবি ও ভিডিও। ই-২০ কর্মসূচি থেকে প্রাপ্ত মুনাফার সঙ্গে তাঁর নাম যুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন গড়করি। তাঁর দাবি, এই ধরনের বিদ্বেষপূর্ণ ও মানহানিকর প্রচার জনসাধারণকে বিভ্রান্ত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। আবেদনে এই ধরনের বিষয়বস্তু সমাজমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞারও দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন :: বিরোধীদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় প্রশ্নফাঁস রোধে ‘কঠোর’ বিল, কংগ্রেসের দাবি ‘লোকদেখানো’

ইথানল মূলত আখ, ভুট্টা-সহ বিভিন্ন কৃষিজ পণ্য থেকে উৎপাদিত একটি জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এই জ্বালানি ব্যবহার করা হয়। ভবিষ্যতে সম্পূর্ণ ইথানলনির্ভর যানবাহন চালু করার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার আবহে ইথানলের ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদি সরকার। তবে এই জ্বালানি নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তিও সামনে এসেছে।

গ্রাহকদের একাংশের অভিযোগ, ইথানলের অতিরিক্ত ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাইলেজ কমে যাচ্ছে। গাড়ি তৈরি সংস্থাগুলিও স্বীকার করে নিচ্ছে ইথানলে সামান্য হলেও মাইলেজ কমছে।

আরও পড়ুন ::

Back to top button