
দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের সুখি জীবন দেখে বলিটাউনের অনেকেরই ঈর্ষায় চোখ টাঁটায়! হাসিখুশি প্রাণবন্ত এই একটা জুটি! কিন্তু কিছু বছর আগেও বলিটাউন সরগরম ছিল দীপিকা আর রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে!
রণবীর কাপুর ও দীপিকার সব সময় গরম ছিলো বলিউড পাড়ায়। দীপিকা প্রাণের থেকেও বেশি ভালবাসতেন রণবীরকে কিন্তু সুন্দরীকে ধোকা দিলেন রণবীর কাপুর। দীপিকা সে কথা নিজেই প্রকাশ্যে স্বীকার করেন।
দীপিকার সঙ্গেও সম্পর্ক বজায় রেখে অন্য মহিলার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন রণবীর। কাছের সব বন্ধুরা দীপিকাকে সেই খবর জানান কিন্তু ওই যে বড় ভালবাসতেন রণবীরকে তাই ক্ষমা করে দিলেন! কিন্তু তারপরও দীপিকার বিশ্বাস ভাঙতেই থাকলেন তিনি।
একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘রণবীর আমার কাছে কেঁদে পড়েছিল। ক্ষমা চেয়েছিল দয়াভিক্ষা করেছিল। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমিই বোকা, ওকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম’
তিনি আরও বলেন, ‘আমি ওকে হাতেনাতে ধরে ফেললাম একদিন। সহ্য করতে পারিনি মেনে নিতে পারিনি দ্বিতীয় সুযোগ দেওয়ার পরও ও এইভাবে আমার বিশ্বাস ভাঙবে। ওর থেকে দূরে চলে গেলাম। খুব কষ্ট হত। প্রচণ্ড কাঁদতাম কিন্তু একটা সময়ে অনুভব করলাম ও ছাড়াও আমার জীবনে আরও অনেক কিছু আছে। ওকে ভোলার পদ্ধতিটার মধ্যে দিয়েই আমি উন্নত মানুষ হয়েছি এই জন্য রণবীরকে আমি ধন্যবাদ জানাই।’
আজও রণবীর কাপুর ও দীপিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাঁরা দুজনেই মারাত্মক প্রফেশনাল একসঙ্গে কাজও করেন। খবর, পরিচালক লাভ রঞ্জনের আগামী ছবিতেই দুই প্রাক্তনের একসঙ্গে দেখা মিলবে।



