অপরাধ

দেহ ব্যবসার কাজে নামাল মা, ভাইয়ের হাতেই ধর্ষণের শিকার নাবালিকা !

দেহ ব্যবসার কাজে নামাল মা, ভাইয়ের হাতেই ধর্ষণের শিকার নাবালিকা ! - West Bengal News 24

নিজের মেয়েকেই দেহব্যাবসার কাজে নামলেন মা। আর তারপরে সাহায্য চাইতে গিয়ে ভাইয়ের হাতেই ধর্ষণের শিকার হল এক নাবালিকা। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বাণিজ্য নগরী মুম্বাইতে।

পুলিশ সূত্র অনুযায়ী, জোর করে ২০১৮ -র এপ্রিল মাসে নাবালিকা মেয়েকে বিয়ে দেন তাঁর মা। কিশোরী মেয়েটি জানিয়েছে তাঁর স্বামী তাঁকে মারধর করার পাশাপাশি যৌণহেনস্থাও করত। একসময় অত্যাচার চরম পর্যায়ে পৌঁছলে অশান্তি শুরু হয় সংসারে এবং মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হয় তাঁর বাপের বাড়ি।

এর মাসকয়েক পরেই নাবালিকার মা তাঁকে নিয়ে যায় এক মহিলার কাছে। অভিযোগ, সেই মহিলাই জোর করে পতিতাবৃত্তিতে নামায় সেই নাবালিকাকে। এমনকি টাকার বিনিময়ে ৬০ বছরের এক ব্যক্তির সঙ্গে শারীরিক মিলনেও তাঁকে বাধ্য করা হয় বলে অভিযোগ।

এরপরে নিজেকে বাঁচাতে ভাইয়ের শরনাপন্ন হয় ওই নাবালিকা। কিন্তু বিস্ফোরক অভিযোগ, ফের নিজের ভাইয়ের হাতেও ধর্ষণের শিকার হয় সে।

পুলিশ এখন সেই ৬০ বছর বয়সী ব্যক্তির সন্ধান করছে। ধর্ষন, পকসো আইন বাল্য বিবাহ প্রতিরোধ আইন ইত্যাদি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সুত্র : dailyindia.in

আরও পড়ুন ::

Back to top button