বিনোদন

এভাবেই ধরা পড়লেন হানসিকা!

এভাবেই ধরা পড়লেন হানসিকা! - West Bengal News 24

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতবানী। শিশুশিল্পী হিসেবেই বলিউডে যাত্রা শুরু হয় তার। হিন্দি, তামিল ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

শিশু অভিনেত্রী হিসেবে হিন্দি চলচ্চিত্র ‘হাওয়া’তে প্রথম আত্মপ্রকাশ ঘটে তার। এরপর ‘কোই মিল গেয়া’, ‘আবরা কা ডাবরা’ এবং ‘জাগো’তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি।

কিছুদিন আগে গোসলের দৃশ্য ছড়িয়ে পড়ার একটি ঘটনায় আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। এবার এলেন পাপারাজ্জির ক্যামেরায়। মুম্বাইয়ের বান্দ্রায় একটি রেস্টুরেন্টে ঢোকার সময় এমনই অপ্রস্তুতভাবেই ক্যামেরায় ধরা পড়লেন তিনি। এ সময় তাকে একটি লাল স্কার্টে পরে থাকতে দেখা যায়। সাথে কে ছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ‌্য, হানসিকা দেসামুদুরু তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে খ্যাতি পান। দেসামুদুরু চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্যে তিনি ফিল্ম ফেয়ার সেরা অভিনেত্রী (নবাগত) সাউথ অর্জন করেন। পরবর্তীতে তিনি কান্ত্রি, মাসকা সহ আরও বেশ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি মাপ্পিল্লাই চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরবর্তীতে তিনি ভেলায়ুধাম, অরু কাল অরু কান্নাডি, থিয়া ভেলাই সেইয়ানুম কুমারু ও মান কারাতেসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

আরও পড়ুন ::

Back to top button