বিনোদন

অবশেষে মুক্তি পেল রানু-হিমেশের ‘তেরি মেরি কাহানি’! (ভিডিও)

অবশেষে মুক্তি পেল রানু-হিমেশের ‘তেরি মেরি কাহানি’! (ভিডিও) - West Bengal News 24
Teri Meri Kahani Video Song

‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবির গান মুক্তি পেল আজ বুধবার। রানু মণ্ডল এবং হিমেশ রেশমিয়ার ‘তেরি মেরি কাহানি’ আপনাকে অবাক করবে। তাদের সুরের মূর্ছনায় ভাসবেন দর্শক। এদিন প্রকাশ্যে এল পুরো গান। এখন পর্যন্ত শ্রোতারা রানু-হিমেশের যুগলবন্দীর আভাস পেয়েছিলেন। বুধবারের পর তাদের মুখে মুখে ঘুরতে পারে তাদের গল্প।

‘তেরি মেরি কাহানি’ দিয়েই বলিউডে ডেবিউ করলেন ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল। গানের পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন হিমেশ রেশমিয়া, বিপরীতে সোনিয়া মান। আগেই জানা যায়, এই গান মুক্তি পাবে বুধবার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে এই গান।

রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মণ্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোতে। সেই মঞ্চেই তার গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তার ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক।

আরও পড়ুন ::

Back to top button