বিচিত্রতা

স্বামীকে বেঁধে যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী

স্বামীকে বেঁধে যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী - West Bengal News 24

গতকাল মঙ্গলবার আমেরিকার নর্থ ক্যারোলিনার এক নারীকে আটক করা হয়েছে। স্বামীকে বেঁধে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে।

কার্টিরেট কাউন্টি শেরিফের ডেপুটিরা ভিক্টোরিয়া থমাস ফ্রাবুট এবং তার ৬১ বছর বয়সী স্বামী জেমস ফ্রাবুটের নিউপোর্টের বাড়িতে অভিযান চালান। ভোর ৪টার দিকে ডেপুটিরা বাড়িতে প্রবেশ করেন। সেখানে জেমস অভিযোগ করেন, তার স্ত্রী তাকে বেঁধে যৌনাঙ্গ কেটে দিয়েছে। এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানায় শেরিফের অফিস।

ডেপুটিরা ওই বাড়ি থেকে জেমসের যৌনাঙ্গটি উদ্ধার করেছে। এটাকে বরফে রেখে চিকিৎসা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। জেমসকে হাসপাতালে নেওয়া হলেও তার পরবর্তি অবস্থা জানা যায়নি।

এমন ভয়ংকর ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্ত্রী ৫৬ বছর বয়সী ভিক্টোরিয়ার বিরুদ্ধে স্বামীকে অবপহরণ ও খোজাকরণের অভিযোগ আনা হয়েছে। এক লাখ ডলার বন্ডের মাধ্যমে তাকে কার্টিরেট কাউন্টি জেলে রাখা হয়েছে। আজই আদালতে নেওয়া হবে তাকে।

সূত্র: ফক্স নিউজ

আরও পড়ুন ::

Back to top button