বিনোদন

জানেন, সালমানের সুরক্ষার জন্য কত টাকা পারিশ্রমিক পান তাঁর ‘বডিগার্ড’?

জানেন, সালমানের সুরক্ষার জন্য কত টাকা পারিশ্রমিক পান তাঁর ‘বডিগার্ড’? - West Bengal News 24

প্রায় দুই দশক ধরে বলিউডের সুলতানের দেখভাল করছেন। প্রিয় তারকার গায়ে একটিই আঁচড়ও লাগতে দেন না কখনও।

অতি উৎসাহী ফ্যানদের ‘ইমোশনাল অত্যাচার’ থেকে সযত্নে বাঁচিয়ে নিয়ে চলে যান তিনি। নায়কের পাশেই বারবার পাপারাজ্জির ফোকাসে উঠে আসে তাঁর ছবি। জনপ্রিয়তার নিরিখে প্রায় সালমান খানের মতোই কদর তাঁর ‘বডিগার্ড’ শেরার। যা জাস্টিন বিবারের শোয়ের নিরপত্তারক্ষার পর যেন আরও বেড়ে গিয়েছে বি-টাউনে।

নিজের এই ছায়াসঙ্গীটিকে খুবই ভালবাসেন সালমান। শোনা গিয়েছে, জাস্টিনের শোয়ের নিরাপত্তার জন্য তিনিই নাকি শেরার নাম সুপারিশ করেছিলেন কর্মকর্তাদের। এ তো গেল উপরি পাওনা। সালমান নিজে তাঁর প্রিয় ‘বডিগার্ড’কে কত টাকা পারিশ্রমিক দেন জানেন?

প্রতি মাসে প্রায় ১৫ লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বলিউডের দাবাং খানের বহুমূল্য জীবন রক্ষা করার জন্য এতটাই পারিশ্রমিক পান শেরা। যা বছরের হিসেবে প্রায় দুই কোটি টাকার সমান।

কেবলমাত্র দেহরক্ষী হিসেবে নয়, শেরাকে নিজের পরিবারেরই একজন বলে মনে করেন সালমান। শেরাও ভাইজানকে এক মুহূর্তের জন্য একা ছাড়েন না। বলিউডের অনেকেই একাধিকবার বডিগার্ড বদল করেছেন। কিন্তু সালমান কোনওদিন তা করেননি।

বরং নিজের বাড়ির সমস্ত ছোট ও বড় অনুষ্ঠানে শেরাকে শামিল করেন তিনি। এমনকী, শেরার বাড়ির অনুষ্ঠানেও যেতে দেখা গিয়েছে ভাইজানকে। এমনিতেই ‘দরিয়া দিল’-এর মানুষ হিসেবে বলিউডে সুনাম হয়েছেন সালমানের। মেপে কোনওদিন ভালবাসেন না তিনি। আর যাঁকে ভালবাসেন, সর্বস্ব উজার করে দেন। যেমনটি দিয়েছেন প্রিয় বডিগার্ড শেরাকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য