খেলা

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আফ্রিদি!

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আফ্রিদি! - West Bengal News 24

ক্রিকেটার শহীদ আফ্রিদি কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে চলছে এমন জল্পনা।

কয়েক দিন আগে আগে দেশটির মুজফফরাবাদে একটি সম্মেলনে যান আফ্রিদি। আর সেখানেই পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে। আর সেই ছবিকে ঘিরে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা।

টুইটারে কেউ বলছে, ইমরানের ক্ষমতা গেলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি?

কেউ লিখছেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তৈরি হচ্ছেন কি শাহিদ আফ্রিদি? কেউ আবার আরও এক কাঠি ওপরে গিয়ে লিখেছেন, ইনি প্রধানমন্ত্রী হলে মোদির মুখে আজাদ কাশ্মীর ছুঁড়ে মারবেন।

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আফ্রিদি! - West Bengal News 24

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক কাশ্মীরের সমস্যার সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, সারা বিশ্বে যেখানেই মানুষের ওপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে। সূত্র : খালিজ টাইমস।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য