স্বাস্থ্য

জেনে নিন লাল মিষ্টি আলুর ঔষধি গুণ

জেনে নিন লাল মিষ্টি আলুর ঔষধি গুণ - West Bengal News 24

মিষ্টি আলু আমরা অনেকেই খেয়েছি। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই আলু। মিষ্টি স্বাদের রাঙা এই আলু খেতে পারবেন ডায়াবেটিস রোগীরাও।

আমরা মিষ্টি আলু খেলেও এর পুষ্টিগুণ সম্পর্কে জানি না। এই মিষ্টি আলুর রয়েছে অনেক ঔষধি গুণ।

মিষ্টি আলুতে শ্বেতসারের পরিমাণ অনেক বেশি থাকে। আর সুগারের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে। এই অরল রঙের মিষ্টি আলুতে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন, যা শরীরে ভিটামিন ‘এ’র ঘাটতি পূরণ করে। তা ছাড়া এই আলুতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে।

গবেষকদের দাবি, হলুদ আর কমলা শাঁসযুক্ত এই মিষ্টি আলু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রনে ভরপুর। সঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন এই আলু।

আসুন জেনে নিই লাল মিষ্টি আলুর ঔষধি গুণ-

১. চোখ ভালো রাখে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. শরীর থেকে দূষিত পদার্থ বের করে।

৪. চামড়া ভালো থাকে।

৫. ত্বকের বয়স কমায়।

৬. ক্যান্সার প্রতিরোধ করতে পারে কমলা শাঁসযুক্ত মিষ্টি আলু।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য