বিচিত্রতা

দেনা থেকে রক্ষা পেতে চেহারা বদল

দেনা থেকে রক্ষা পেতে চেহারা বদল - West Bengal News 24

দিনের পর দিন একাধিক সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিচ্ছিলেন ঝু নাজুয়ান নামে ৫৯ বছরের এক চিনা নারী। এভাবেই তার মাথার ওপর দেনা দাঁড়ালো ২ কোটি ৫০ লাখ ইউয়ান। সেই দেনা থেকে বাঁচতে ওই নারী বেছে নিলেন অভিনব কৌশল।

প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের ভোল বদলে ফেললেন তিনি। অদ্ভুত এই কাণ্ড ঘটনা ঘটেছে চিনের শেনঝেন শহরে।

দিনের পর দিন একাধিক সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিচ্ছিলেন ঝু নাজুয়ান নামে ৫৯ বছরের ওই নারী। দেনার পরিমাণ বেড়েই চলছিল। শেষমেশ সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ ইউয়ানে।

এদিকে সেই অর্থ ফেরত দেওয়া তো দূরের কথা, পাওনাদারদের থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অভিযোগের পাহাড় জমতে শুরু করে তার বিরুদ্ধে। অবস্থাটা এমন হয়েছিল যে, পাওনাদাররা আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে ওই নারীকে পাওনাদারদের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর পর থেকেই ফেরারি ছিলেন ওই নারী। সম্প্রতি শেনঝেন শহরের পুলিশ তাকে পাকড়াও করে। তবে প্রথমটায় বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদের। মুখ বদলে যাওয়ায় ধৃত মহিলাই ঝু নাজুয়ান কি না তা নিয়ে সন্দেহ ছিল। পরে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

ধৃত মহিলা জানিয়েছেন, প্লাস্টিক সার্জারির জন্য অন্যের ব্যাংক কার্ড ব্যবহার করেছিলেন তিনি। এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াতেন। ট্রেনে সফরের জন্য ব্যবহার করতেন অন্যান্য ব্যক্তিদের পরিচয়পত্র।

আরও পড়ুন ::

Back to top button