বিনোদন

বিয়ে করছেন ক্যাটরিনা!

বিয়ে করছেন ক্যাটরিনা! - West Bengal News 24

সম্প্রতি দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে। এমনকী, দীপাবলি পার্টি ছেড়ে দুজনকে একসঙ্গে বেরিয়েও যেতে দেখা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায়।

এবার জল্পনা তাদের বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে গাটছাড়া বাধতে যাচ্ছেন দু’জন। যদিও এ নিয়ে নিশ্চুপ দুজনই। তাদের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটাও একটা রহস্য।

তবে জানা যাচ্ছে, এবার নতুন বছর একসঙ্গে কাটাবেন ক্যাটরিনা এবং ভিকি। তবে দেশে না বিদেশে বসে তারা একসঙ্গে নতুন বছর কাটাবেন, সে বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

এদিকে, রনবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান খানের ছাতার তলায় চলে আসেন ক্যাটরিনা কাইফ। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে সালমান খান কিংবা ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন ::

Back to top button