অপরাধ

কিশোরকে অপহরণের পর শারীরিক মিলনে বাধ্য

কিশোরকে অপহরণের পর শারীরিক মিলনে বাধ্য - West Bengal News 24

মুম্বাইয়ের কুরলা এলাকায় ১৬ বছর বয়সের এক কিশোরকে অপহরণের পর তার সঙ্গে জোর করে সঙ্গম করেছেন ৩৮ বছর বয়সী এক নারী। এ ঘটনার পর ওই নারীকে আটক করেছে পুলিশ।

গেল বুধবার মুম্বাই পুলিশ জানায়, ওই কিশোর পুলিশের কাছে জবানবন্দী দিয়েছে তাকে অপহরণের পর শারীরিক মিলনে বাধ্য করেন ৩৮ বছর বয়সী ওই নারী।

এ ঘটনার পর কিশোরের বাবা থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন। ঠিক একই সময় ওই নারীর স্বামীও থানায় একটি ডাইরি করেছেন। যাতে তিনি অভিযোগ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, গত ২৯ জুন নাস্তা করতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু বিকেল পর্যন্ত সে আর বাসায় ফেরেনি। এরপরই পুলিশ তদন্ত করে জানতে পারে তারা দুজন মুম্বাইয়ের কুরাল রেলওয়ে স্টেশনের পাশে একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকেই ওই কিশোরকে উদ্ধার করা হয়।

ওই কিশোর পুলিশের কাছে জানায়, গেল ২৯ জুন তাকে কল দিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান ওই নারী। এরপর তার ফোন ও সিম ভেঙে ফেলেন তিনি। কিশোরের অভিযোগ ওই নারী তাকে শারীরিক মিলনে বাধ্য করেন।

এরই মধ্যে ওই নারীকে আটক করার পর কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য