বিচিত্রতা

কী করে সম্ভব? এক সেলফি নিয়েই মাথা চুলকোচ্ছে সোশ্যাল দুনিয়া!

কী করে সম্ভব? এক সেলফি নিয়েই মাথা চুলকোচ্ছে সোশ্যাল দুনিয়া! - West Bengal News 24

চার বন্ধুর সেলফি। একজন উঁচুতে দাঁড়িয়ে তুলেছে, বাকিরা পোজ দিয়েছে। সেই সেলফিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সত্যিটা কী? ঘটনা যাই হোক, এমন ইয়ারানা সেলফিতে ‘লাইক’ না-দিয়েও পারছেন না কেউ।

সেলফি তুলতে কে না ভালবাসে? আর সেই সেলফি যদি হয় বন্ধুদের সঙ্গে তা হলে কথাই নেই। তবে আমি আপনি এমন ছবি তুললে শুধুমাত্র খান কয়েক লাইক নিয়েই ক্ষান্ত হই। তবে সেই সেলফি যদি আদরের ম্যাও পুষিটা তোলে তা হলে তো ভাবারই বিষয়।

সেলফিতে দেখা যাচ্ছে চার বন্ধুকে। সেলফি তুলেছে এক গুঁফো হুলো। একটু উঁচু গাছে উঠে সেলফি তুলেছে তার তিন সারমেয় বন্ধুকে সঙ্গে নিয়ে। ছবিটি কোথা থেকে কে এব‌ং কীভাবে আপলোড করেছে তা জানা যায়নি। তবে, আপাতত সোশ্যাল দুনিয়ায় এখন ভাইরাল এই সেলফি।

অনেকেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু, ঘটনা যাই হোক, এমন ইয়ারানা সেলফিতে ‘লাইক’ না-দিয়েও পারছেন না কেউ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য