বিনোদন

ঘর মোছা-ঝাড়ু দেওয়া থেকে রান্না, সবই করছেন তারকারা

ঘর মোছা-ঝাড়ু দেওয়া থেকে রান্না, সবই করছেন তারকারা - West Bengal News 24

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে লকডাউন করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি দেশ। যার ফলে হাতে কোন সিনেমা বা সিরিয়ালের শুটিং না থাকায় সাধারণ মানুষের মতোই বাড়িতে বসে এখন সময় কাটাচ্ছেন তারকারা।

এদিকে, লকডাইন হয়ে যাওয়ার কারণে বাড়িতে আসতে পারছে না গৃহপরিচারিকাও। যার ফলে এখন ঘর মোছা থেকে শুরু করে রান্না সবই নিজেদের করে নিতে হচ্ছে তারকাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ। যেখানে দেখা যাচ্ছে- বলিউডের এই অভিনেত্রী বাসন ধুচ্ছেন।

অন্যদিকে, কার্তিক আরিয়ানও তার বাসন ধোয়ার একটি ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে।

তবে সবচেয়ে মজার ছিলো হিনা খানের শেয়ার করা ভিডিওটি। বলিউডের এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ঘর মোছার ভিডিও শেয়ার করেছেন।

সুত্র: বার্তা২৪

আরও পড়ুন ::

Back to top button