
দেশের করোনা মহামারীর বিরুদ্ধে লড়ইয়ে এবার এগিয়ে এলেন সঞ্জয় দত্ত। অন্যান্য বলিউড তারকাদের মতো তিনিও গরিব মানুষের পাশা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। লকডাউনের জন্য যাঁরা কাজ হারিয়েছেন, যেসব পরিবারের খাদ্যাভাব রয়েছে তাঁদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মুন্নাভাইয়ের। যেসব পরিবারের খাবারের অভাব রয়েছে হাজার জনকে রোজ খাওয়ানোর দায়িত্ব নিলেন তিনি।
অভিনেতা জানিয়েছেন, তিনি সাধ্যমতো সাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে সঞ্জয় দত্ত বলেন, ‘সারা দেশ সঙ্কটের মধ্যে। সকলেই নিজের নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করছেন। আমিও তাই করছি। যদিও খুব বড় কিছুই করতে পারছি না। কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।
সঞ্জয় দত্ত ছাড়াও লকডাউনের সময়ে সাধারণে মানুষের পাশে দাঁড়িয়েছেন, বলিউড তারকা সলমন খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, সোনু সুদ, সারা আলি খান, কপিল শর্মা, শাহরুখ খান সহ বহু তারকা। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন। চলবে ৩ মে পর্যন্ত। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যে বাড়বে সেকথা স্বীকারও করেছেন প্রধানমন্ত্রী। তবে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এছাড়া যে দেশের আর কোনও পথ নেই সেটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সুত্র:THE WALL



