বিনোদন

স্বামীর ওপর প্রতিশোধ নিলেন সানি লিওন

স্বামীর ওপর প্রতিশোধ নিলেন সানি লিওন - West Bengal News 24

 

করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ। তাই অন্য তারকাদের মতো অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সময় ঘরে বসেই কাটছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তারা। কয়েকদিন আগে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট ড্যানিয়েল ওয়েবার। এতে তিনি অভিযোগ করেন, লকডাউনের কারণে অলস হয়ে পড়েছেন সানি। সারাদিন ঘুমাচ্ছে। আর তার রান্নার অবস্থাও খুব বাজে।

ভিডিওটি চোখে পড়তেই তা ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি। ক্যাপশনে লেখেন, ‘হুম, মাত্রই এটি দেখলাম! আগামীকাল আমি দেখাব ড্যানিয়েল ওয়েবার সারাদিন কী করে! প্রতিশোধের অপেক্ষায়!’

অবশেষে স্বামীর ওপর প্রতিশোধ নিলেন সানি। এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এতে ড্যানিয়েল সারাদিন বাড়িতে কি করেন তা দেখিয়েছেন তিনি। এতে সানি বলেন, ‘প্রকৃতপক্ষে আমাদের বাড়িতে এগুলোই হচ্ছে। ড্যানিয়েলের কথায় ধোকা খাবেন না।’ ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের জন্য সত্য প্রকাশ করলাম। এভাবেই ড্যানিয়েল ওয়েবার বিশ্রামে ও অলসভাবে সময় কাটায়।’

স্বামীর সঙ্গে সানির এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করছেন। এবার দেখার পালা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ড্যানিয়েল কী করেন।

দেখুন: সানি লিওনের ভিডিও

 

View this post on Instagram

 

Here you go guys… the truth!! @dirrty99 lounging around and resting!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

সুত্র:সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য