খেলা

আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গলকে সর্বতোভাবে সাহায্য করছেন মমতা !

আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গলকে সর্বতোভাবে সাহায্য করছেন মমতা ! - West Bengal News 24

 

কলকাতা : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, এবং সম্পূর্ণ নিজেদের দমেই খেলবে। কিন্তু কোটি টাকার প্রশ্ন হচ্ছে আইএসএল খেলার জন্য প্রয়োজনীয় ইনভেস্টর ও স্পনসর আসবে কিভাবে? যেভাবে ইস্টবেঙ্গলের সাথে কোয়েস কর্পের অপরিণামযোগ্য বিচ্ছেদ এবং লকডাউনের জেরে অর্থনীতি ধসের মুখে, সেখানে কি কোনও সংস্থা কি ইস্টবেঙ্গলে নিজেদের অর্থ বিনিয়োগ করবেন? এই পরিস্থিতিতে শতাব্দীপ্রাচীন ক্লাবের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে এটিকে ও মোহনবাগানের সংযুক্তিকরণের এই চুক্তিতে বড় অবদান ছিল মমতার। এবার পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকেও আইএসএল খেলাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া খেলাশ্রী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ইস্টবেঙ্গলকে আইএসএল-এ দেখতে তিনি ইচ্ছুক।

রাজ্যে লকডাউন জারি হওয়ার আগে মুখ্যমন্ত্রী একাধিক কোম্পানির সাথে আলোচনা করেছেন, যাতে ইস্টবেঙ্গল ক্লাবে তারা বিনিয়োগ করতে পারে। এক ক্লাব কর্মকর্তা জানিয়েছিলেন, এই বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন। যদিও এই মুহুর্তে করোনার মোকাবিলায় এই বিষয়ের যাবতীয় কাজকর্মে আপাতত পড়েছে স্থগিতাদেশ।

দ্বিতীয়ত, এই বছরের খেলাশ্রী পুরস্কারের পরই আইলিগের ফিরতি ডার্বি নিয়ে দুই প্রধানের কর্তা ও ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের সাথে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই আলোচনাতে লিগের খেলার পাশাপাশি আইএসএল নিয়েও কথা উঠেছিল। এমনকি, এর আগে ফেডারেশনের দুই প্রভাবশালী কর্তা সুব্রত দত্ত ও কুশল দাসকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে কলকাতার দুই প্রধানকেই দেশের সর্বোচ্চ লিগে খেলানো যায়। যদিও আইএসএল-এর যাবতীয় সিদ্ধান্ত নেয় এফএসডিএল, তবে যদি ভারতীয় ফুটবল ফেডারেশনের সমর্থন থাকে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল খেলতে কোনও অসুবিধা হবে না।

সবমিলিয়ে, ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএল-এ খেলাতে মরিয়া সকল পক্ষই, কিন্তু স্বয়ং ক্লাবকর্তাদের এ ব্যাপারে পজিটিভ ভূমিকা নিতে হবে। ইনভেস্টর ও স্পনসরের যাবতীয় জোগাড় করতে হবে তাদেরই। তবে মুখ্যমন্ত্রীর হাত যখন রয়েছে, তখন হয়ত এ ব্যাপারে খুব অসুবিধের হওয়ার কথা নয়।

সুত্র:সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য