বিনোদন

প্রয়াত ঋষি কাপুর, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট স্ত্রী নীতু কাপুরের !

প্রয়াত ঋষি কাপুর, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট স্ত্রী নীতু কাপুরের ! - West Bengal News 24

 

মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর । বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর । বয়স হয়েছিল ৬৭ । তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা বলিউডে।

ঋষির মৃত্যুর পর কাপুর পরিবারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হল দেশবাসী ও ফ্যানদের উদ্দেশে । কাপুর পরিবার পক্ষ থেকে নীতু কাপুর এই বার্তায় লিখলেন, ‘সবার প্রিয় ঋষি কাপুর আজ আর নেই । বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি । প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর।

চিকিত্‍সকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন । তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন । গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে । তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি । তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম ।’
এই বার্তায় আরও জানানো হল, ‘দেশ এখন বিপর্যয়ে ।

 

View this post on Instagram

 

🙏

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

করোনার প্রকোপে । রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় । তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান । তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা । এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য