রাজ্য

রাজ্যে আবারও এক করোনা পজিটিভ ,এক আরপিএফ জওয়ান, বাড়ছে উদ্বেগ

রাজ্যে আবারও এক করোনা পজিটিভ ,এক আরপিএফ জওয়ান, বাড়ছে উদ্বেগ - West Bengal News 24

 

অংশুপ্রতিম পাল, খড়গপুর: কোয়ারেইন্টানে থাকা আরও এক আরপিএফ জওয়ানের শরীরে মিলল করোনার জীবাণু। বৃহস্পতিবার বিকেলেই হাতে এসেছে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট। তবে উপযুক্ত পরিকাঠামো না থাকায় ওই জওয়ানের চিকিত্‍সা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

জানা গিয়েছে, ১৪ এপ্রিল দিল্লি ফেরত এই আরপিএফ জওয়ানকে রেলনগরী খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকায় রেলের পুরনো যক্ষা হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছিল। প্রথমবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্ট আসে নেগেটিভ। দ্বিতীয়দফায় খড়গপুর ডিভিশনে কর্মরত এই আরপিএফ জওয়ানের নমুনা পরীক্ষা করলে জানা যায় তিনি করোনা আক্রান্ত।

বৃহস্পতিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা জওয়ানের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি জানিয়েছেন, আক্রান্ত জওয়ানকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হচ্ছে।

খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালের সিএমএস ডাঃ এসএ নাজমি জানিয়েছেন, আক্রান্ত ওই জওয়ান দিল্লি ফেরত। তবে ওই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চিকিত্‍সা করার মত উপযুক্ত পরিকাঠামো নেই বলেই জানান তিনি। ফলত, জওয়ানের হাসপাতালে ভরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, রেল ঠিক করবে আরপিএফ জওয়ানকে কোথায় ভরতি করাবে। প্রসঙ্গত, এই নিয়ে রেলের খড়গপুর ডিভিশনে মোট ১১ জন আরপিএফ জওয়ান করোনা আক্রান্ত হলেন। এঁরা সকলেই দিল্লি ফেরত।

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button