রাজ্য

একদিনে রাজ্যে টেস্ট হয়েছে ৫২০৫টি, কলকাতায় করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ১৫০ !

একদিনে রাজ্যে টেস্ট হয়েছে ৫২০৫টি, কলকাতায় করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ১৫০ ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :

১. এ পর্যন্ত মোট ২৩৭৭ জন কোভিড পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে এ রাজ্যে।

২. রাজ্যে মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনা পজিটিভ কলকাতা শহরে। সংখ্যাটা এখন ১১৫৭। তার পরেই রয়েছে হাওড়া, সেখানে আক্রান্ত ৫০৯ জন।

৩. গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তুলনামূলক কম মানুষ, সংখ্যাটা ৮৭। তার মধ্যে ৩১ জন আক্রান্ত হয়েছেন কলকাতায়।

৪. রাজ্যে টেস্টের সংখ্যা অনেকটা বেড়েছে, সোমবার মোট ৫২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। এ পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৬২ হাজার ৮৩৭টি নমুনা।

৫. গত চব্বিশ ঘন্টায় রাজ্যে সুস্থতার সংখ্যা ৬৬। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৬৮ জন। ডিসচার্জ রেট ৩২.৩১% অর্থাত্‍ মোট আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ।

৬. বর্তমানে রাজ্যে কোভিড অ্যাকটিভ রয়েছে অর্থাত্‍ করেনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৯৪ জন রোগীর শরীরে।

৭. রাজ্যে এ পর্যন্ত ২১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মারা গেছেন ৮ জন। মোট মৃতের মধ্যে কোমর্বিডিটির কারণে মারা গেছেন ৭২ জন।

৮. মোট ১৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা চলছে। স্বাস্থ্য ভবন জানিয়েছে, দশ লক্ষ মানুষ পিছু ৫৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত যত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩.৭৮ শতাংশের মধ্যে কোভিডের উপস্থিতি পাওয়া গিয়েছে।

৯. রাজ্যে মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

১০. রাজ্যে গ্রিন জ়োনের তালিকাভুক্ত জেলা এখন ৫। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া।

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য