বিচিত্রতা

জন্মের এক সপ্তাহের মধ্যেই রহস্যজনকভাবে অন্ধ হয়ে যান যে গ্রামের বাসিন্দারা!

জন্মের এক সপ্তাহের মধ্যেই রহস্যজনকভাবে অন্ধ হয়ে যান যে গ্রামের বাসিন্দারা! - West Bengal News 24

এই গ্রামের সকলেই দৃষ্টিহীন। তবে তারা কেউই জন্মান্ধ নন। অর্থাৎ আর পাঁচটা মানুষের মতোই স্বাভাবিক দৃষ্টিশক্তি নিয়ে জন্মালেও এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান এই গ্রামের সকলেই! শুধু মানুষই নয়, এই নিয়ম থেকে বাদ পড়ে না গ্রামের গৃহপালিত পশুরাও। জন্মের কিছুদিনের মধ্যে রহস্যজনকভাবেই দৃষ্টিশক্তি হারায় তারাও! অবিশ্বাস্য হলেও এমনই অদ্ভুৎ ঘটনা ঘটে মেক্সিকোর টিলটেপেক নামের একটি ছোট্ট গ্রামে। এই গ্রামে সাকুল্যে ৭০টি কুঁড়েঘরে বসবাস করেন জাপোটেক নামের এক উপজাতী গোষ্ঠীর শ’তিনেক মানুষ। এই গ্রামের সকলেরই রহস্যজনকভাবে অন্ধ হয়ে যাওয়ার খবরে নড়েচড়ে বসেছে মেক্সিকোর প্রশাসন।

টিলটেপেক গ্রামের সকলের এভাবে হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে গবেষণাও শুরু করেছেন সে দেশের বিজ্ঞানীরা। গবেষণায় বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামে ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক বিষাক্ত প্রজাতির মাছির আনাগোণা রয়েছে। আর সেই মাছির কামড়ে শৈশবেই দৃষ্টিশক্তি হারায় এই গ্রামের সকলে।

বিজ্ঞানীদের অনুমান, টিলটেপেক গ্রাম সংলগ্ন জঙ্গলেই বাস এই বিষাক্ত ‘ব্ল্যাক ফ্লাই’-এর। তাই প্রশাসনও এখন ওই এলাকাটিকে ‘ব্ল্যাক ফ্লাই’ মুক্ত করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। প্রয়োজনে হয়তো অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হতে পারে এই গ্রামের বাসিন্দাদের।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য