কাকদ্বীপে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ!!

রবীন মজুমদার, দক্ষিণ ২৪ পরগনা: ঘটনাটি ঘটে গতকাল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মৎস বন্দরে।স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত গতকাল দুপুর একটা থেকেই, ট্রলারের দাদন দেওয়াকে কেন্দ্র করে এক লেবারের সাথে ট্রলারের মাঝি বচসা শুরু হয়। আর এই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি তর্কাতর্কি। পরে ওই লেবারকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে মাঝিরা।
টলারের ওই লেবারটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে ওই মাঝিদের বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে পৌঁছায় হারুড পয়েন্ট কোস্টাল থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে কাকদ্বীপ ও হারু পয়েন্ট কোস্টাল থানার বিশাল পুলিশবাহিনী আহত ব্যক্তিদের উদ্ধার করতে ছুটে আসে। এই ঘটনায় গুরুতর আহত হয় হারু পয়েন্ট কোস্টাল থানার ওসি কৃষ্ণেন্দু বিশ্বাস সহ আরো বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।
[ আরও পড়ুন : কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে এসে ফায়ারিং প্র্যাকটিস করেছিলেন ধোনি (ভিডিও) ]
পরে সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে আরো পুলিশ বাহিনী নামানো হয়। আহত ব্যক্তি ও পুলিশ আধিকারিকদের চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ মত্স্য বন্দরসহ পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।কেনই বা এরকম ঘৃণ্য ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।



