বিনোদন

জীবনযুদ্ধে হার, প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাথ

জীবনযুদ্ধে হার, প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাথ - West Bengal News 24

মারা গেলেন বিশিষ্ট চিত্র পরিচালক নিশিকান্ত কামত। সোমবার হায়দরাবাদের এআইজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। ক্রনিক লিভারের রোগে বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন অজয়-টাবু অভিনীত জনপ্রিয় ছবি ‘‌দৃশ্যম’‌-এর পরিচালক।

এদিন সকালেই হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছিল নিশিকান্তের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। শুধু লিভারের রোগই নয়, বেশ কিছু রকমের শারীরিক সংক্রমণও ছিল নিশিকান্তের। গত ৩১ জুলাই তাঁকে গাচ্চিবৌলির ওই হাসপাতালে ভর্তি করা হয়েচিল। তাঁর চিকিত্‍সায় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টস্‌, হেপাটোলজিস্টস্‌, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের দল গঠিত হয়েছিল।

[ আরও পড়ুন : আরও ১০ গুণ মারাত্মক করোনার সন্ধান! ]

মালয়ালাম ছবির হিন্দি রিমেক ‘‌দৃশ্যম’ ছাড়াও বেশ কিছু হিন্দি, মারাঠি, তামিল ছবি পরিচালনা করেছিলেন নিশিকান্ত। তাঁর পরিচালিত অন্য ছবিগুলি হল ‘‌মুম্বই মেরি জান’‌, ‘‌মাদারি’‌, ‘‌ফোর্স’‌, ‌’‌রকি হ্যান্ডসাম’‌, ‘‌ডোম্বিভলি ফাস্ট’‌ ‘‌লাই ভারি’‌, ‘‌জুলি ২’-র মতো ছবি।

মারাঠি ছবি ‘‌ডোম্বিভলি ফাস্ট’‌ নিশিকান্তকে এনে দিয়েছিল সেরা ছবির জাতীয় পুরস্কার। এই ছবিটিই তিনি তামিলে রিমেক করেন ‘‌এভানো ‌ওরুভান’‌ নামে।
প্রিয় পরিচালকের মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন তাঁর ছবিতে অভিনয় করা অজয় দেবগন, রীতেশ দেশমুখের মতো অভিনেতারা।

[ আরও পড়ুন : বিজেপি-কে বাড়তি সুবিধের অভিযোগ খারিজ করল ফেসবুক ]

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য