বিনোদন

ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী শ্বেতা

ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী শ্বেতা - West Bengal News 24

শিশুশিল্পী হিসেবে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। ক্যামেরার পিছনেও কাজ করেছেন অনেক বছর। শুধু তাই নয়, বিতর্কেও নাম জড়িয়েছে, ছাড়েনি পিছু। বিয়ের এক বছরের মধ্যে সম্পর্কও ভেঙেছে। তবু কাজের জোরে আবারও খবরের শিরোনামে অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ইন্ডাস্ট্রিকে যে ভাবে কালিমালিপ্ত করা হয়েছে, তার বিপক্ষে বলতে চেয়েছেন শ্বেতা। তার ভাষ্য, ‘সব শুনে মনে হচ্ছে, এখানে মাতালেরা ঘুরে বেড়ায়। একদমই সেটা নয়।

আরও পড়ুন: জনপ্রিয়তার তুঙ্গে থেকেও অভিনেত্রীর আত্মহত্যা

এখানে যারা কাজ করতে আসেন, তারা শিক্ষিত, ভদ্র পরিবারের। আর কোন ইন্ডাস্ট্রিতে পথভ্রষ্ট মানুষ নেই বলুন তো? ফিল্ম ইন্ডাস্ট্রিকে সফ‌ট টার্গেট বানানো হচ্ছে। প্রোডিউসার্স গিল্ড থেকে যে খোলা চিঠি দিন কয়েক আগে প্রকাশিত হলো, আমি তা পূর্ণ সমর্থন করি।’

২০১৮ সালে রোহিত মিত্তলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা। বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স। নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে কথা বলতে পছন্দ করেন না তিনি। তিনি জানান, ‘জনপ্রিয় বলেই লেখালেখি হয়। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে কোন কথা বলব না।’

 

আরও পড়ুন ::

Back to top button