বিনোদন

মীরাক্কেল ছেড়ে স্টার জলসায় ভিড়লেন রজতাভ

মীরাক্কেল ছেড়ে স্টার জলসায় ভিড়লেন রজতাভ - West Bengal News 24

শ্রীলেখা থাকছেন না ‘মীরাক্কেল’-এর নতুন সিজনে। এই খবর বেশ আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। এবার জানা গেল, থাকছেন না অভিনেতা রজতাভ দত্তও। এর বদলে যোগ দিলেন স্টার জলসার নতুন অনুষ্ঠানে।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, জি বাংলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্টার জলসা আনছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। বিচারকের আসনে দেখা যাবে অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা ও রজতাভ দত্তকে! আর সঞ্চালক হিসেবে থাকতে পারেন যিশু সেনগুপ্ত, যিনি কিনা জি বাংলার ‘সারেগামাপা’র সঞ্চালক!

দুই চ্যানেলের ঠান্ডা লড়াই অনেক দিনের। ‘কাদম্বিনী’ বনাম ‘প্রথমা কাদম্বিনী’, ‘জি সারেগামাপা’থেকে দলছুট হয়ে ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালনায় যিশুর আবির্ভাব, লড়াই জিইয়ে রাখছিল। টেলিপাড়ার জল্পনা, সেই আগুনেই ইন্ধন নতুন কমেডি শো।

ইতিমধ্যেই স্টারের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে প্রোমো। সেট তৈরির তদারকি করতে করতেই ‘হীরক রাজার দেশে’র স্টাইলে কবিতার ছন্দে অঙ্কুশকে রজতাভ জানাচ্ছেন, ‘‘টুকে জোক বলার দিন আর নাই! এবার কমেডির নতুন মানে চাই…।’’ এই সংলাপ কি সামান্য হলেও খোঁচা দিচ্ছে আরেক কমেডি শো-কে? যার মূল আকর্ষণ রকমারি জোকস?

আরও পড়ুন : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ

তবে রজতাভ জানিয়েছেন, আপাতত প্রোমোই সব বলবে। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি নেই মুখ খোলার।

অঙ্কুশ বললেন, ‘‘উইকএন্ডের হ্যাপি এন্ডিং চাইলে মন খুলে হাসি ছাড়া গতি নেই। সেই উপকরণই নিয়ে আসছে ‘হাসিওয়ালা অ্যান্ড কমেডি’।

‘মীরাক্কেল’-এর থেকে কোথায় আলাদা এই শো? জবাব এলো, পুরোটাই। থিম বেসড কমেডি শো-এ তিন বিচারক ছাড়াও থাকবেন অতিথি বিচারক। নতুন সিনেমার প্রচারের সুযোগ থাকবে। সব থেকে ইউনিক, থিম বেসড হওয়ায় প্রতি সপ্তাহের শেষে নতুন নতুন হাসির উপকরণ পাবেন দর্শক। থাকবে নাচ, গান, খাওয়া-দাওয়া।

থাকছে অঙ্কুশের নাচ। কমেডি শো-এর বিচারক হয়ে কেমন লাগছে? অঙ্কুশের দাবি, বিনোদনের প্রধান দুই স্তম্ভ নাচ আর কমেডি। এই দুই ঘরানা তাই তারও প্রিয়। প্রথমটির বিচারক ইতিমধ্যেই হয়েছেন। কমেডি শো-এর বিচারক হয়ে বৃত্ত সম্পূর্ণ হলো।

এর আগে জি বাংলার নাচের অনুষ্ঠানে বিচারক হয়েছিলেন অঙ্কুশ।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য