খেলা

শচিন কন্যা ‘বিয়ে’ করেছেন শুভমানকে

শচিন কন্যা ‘বিয়ে’ করেছেন শুভমানকে - West Bengal News 24

সম্প্রতি বিরাট কোহলি আর আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী হিসেবে চিহ্নিত করেছিল সার্চ ইঞ্জিন গুগল। তবে এবার গুগলের আরেকটি তথ্যে শোরগোল পড়ে গেছে ইন্টারনেট জগতে। গুগল সার্চ কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার শুভমান গিলের স্ত্রী নাকি শচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার!

শচিন টেন্ডুলকরের মেয়ে সারা নাকি শুভমান গিলের প্রেমে মজেছেন। সারার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এ জল্পনা তুঙ্গে, যা নেট দুনিয়ায় ইতোমধ্যেই ভাইরাল।

আরও পড়ুন: আইসিসি চেয়ারম্যান হতে রাজি নন সৌরভ

গত ২৩ সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছিলেন সারা। সঙ্গে লাভ ইমোজিতে ভর্তি। এরপরই জল্পনার শুরু। নেটিজেনরা বলছেন, সারা এবং শুভমানের মধ্যে কিছু না কিছু তো একটা চলছে।

শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকরের নাম জড়িয়েছে। গুগল সার্চেও ‘শুভমান গিল ওয়াইফ’- লিখলে ফুটে উঠছে সারা টেন্ডুলকারের নাম।

 

আরও পড়ুন ::

Back to top button