রূপচর্চা

যে ৪ ঘরোয়া পদ্ধতি পায়ের সৌন্দর্যে বাড়াতে পারেন

যে ৪ ঘরোয়া পদ্ধতি পায়ের সৌন্দর্যে বাড়াতে পারেন - West Bengal News 24
প্রতিকি ছবি

রূপচর্চায় আমরা যতটা মুখ ও হাতের যত্ন নিই, পায়ের দিকে অতটা খেয়াল করি না। কিন্তু পায়ের যত্ন নেওয়াও জরুরি। যাঁরা প্রায়ই ঘরের বাইরে বেরোন, তাঁদের পায়ের যত্ন নেওয়া আরো দরকার।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পা সুন্দর রাখতে আপনি বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন।

তাহলে জেনে নিন ঘরোয়া পদ্ধতিগুলো—

লেবুর রস:

যে ৪ ঘরোয়া পদ্ধতি পায়ের সৌন্দর্যে বাড়াতে পারেন - West Bengal News 24

লেবুতে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের জন্য উপকারী। লেবু ব্যবহার করে আপনি পা পরিষ্কার ও সুন্দর করতে পারেন। একটি বাটিতে লেবুর রস বের করে নিন। এরপর তুলোর সাহায্যে পায়ের দাগগুলোতে লাগান। সপ্তাহে তিন দিন এ পদ্ধতি ব্যবহার করতে পারেন।

শসা:

যে ৪ ঘরোয়া পদ্ধতি পায়ের সৌন্দর্যে বাড়াতে পারেন - West Bengal News 24

ত্বককে হাইড্রেট রাখার জন্য শসা সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করা হয়। শসা ত্বককে উজ্জ্বল করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ দূর করে। প্রথমে শসা ছাড়িয়ে পেস্ট তৈরি করুন। এরপর পেস্টে গোলাপজল মেশান। তারপর মিশ্রণটি পায়ে লাগান। পেস্ট শুকানোর পর পা ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: শীতে ঠোঁটের বাড়তি যত্নে যা করবেন

আপেল ভিনেগার:

যে ৪ ঘরোয়া পদ্ধতি পায়ের সৌন্দর্যে বাড়াতে পারেন - West Bengal News 24

আপেল ভিনেগার ত্বকের জন্য খুবই উপকারী। প্রথমে ছয় চামচ পানি নিন। তাতে দুই চামচ আপেল ভিনেগার মেশান। এরপর মিশ্রণটি প্রয়োগ করুন। প্রতিদিন এটি করলে পায়ের ত্বকের দাগ কমে যাবে।

চিনির স্ক্রাব:

যে ৪ ঘরোয়া পদ্ধতি পায়ের সৌন্দর্যে বাড়াতে পারেন - West Bengal News 24

পায়ের জন্য চিনির স্ক্রাব খুবই উপকারী। এতে মৃত ত্বক ও দাগ দূর হয়। দুই চামচ চিনি ও চার চামচ অলিভ অয়েল নিন। এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর পায়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন চিনি স্ক্রাব করতে পারেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য