বলিউড

কাজল-কিসলু’র বিয়ে

কাজল-কিসলু’র বিয়ে - West Bengal News 24
অভিনেত্রী কাজল আগরওয়াল

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। শুক্রবার মুম্বাইয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর ঘেরায় বিয়ে করছেন এই অভিনেত্রী।

তবে নিরাপত্তাজনিত কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছে না ভারতের পাপারাজ্জিরা। বিয়েতে সংবাদমাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ।

ইতিমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মুম্বাইয়ের চার্চগেট-সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। চলবে দুই দিন। শুধুমাত্র নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হতে চলেছে।

বিয়ের ছবি ও খবর প্রকাশে কঠোর অবস্থানে থাকলেও গায়ে হলুদের ছবি নিজেই প্রকাশ করেছেন কাজল। সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: মাত্র ৩ বছর বয়সেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী সানা শেখ!

কাজলের বরের নাম গৌতম কিসলু। পেশায় ব্যবসায়ী। বিয়ের মাত্র ৪ দিন আগে দশেরা উপলক্ষে প্রকাশ্যে এনেছিলেন স্বামীর পরিচয়। এদিন মিডিয়ার সামনে অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার হবু স্বামীকে। একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। প্রতিষ্ঠানটি ইন্টেরিয়র ডিজাইন ও হোম ডেকর নিয়ে কাজ করে।

কাজল-কিসলু’র বিয়ে - West Bengal News 24
কাজল ও কিসলু

গৌতম কিসলুর সঙ্গে এর আগে কখনোই একসঙ্গে দেখা যায়নি কাজলকে। বরাবরই গোপনীয়তা বজায় রেখে চলেছেন। তবে সম্প্রতি নিজের জন্মদিনে বিষয়টি প্রথম ভক্ত-অনুরাগীদের জানান কাজল।

গত বুধবার মেহেদি উৎসব হয়েছে। বৃহস্পতিবার হয়েছে গায়ে হলুদ। হলুদ জমিনে ফুলেল সালোয়ার–কামিজে গায়ে হলুদ মেখেছেন, চোখে সানগ্লাস পরে নেচেছেন। আর এ সবই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন ::

Back to top button