টলিউড

‘এখন আমি স্বাধীন’: মধুমিতা

‘এখন আমি স্বাধীন’: মধুমিতা - West Bengal News 24
মধুমিতা সরকার

পাহাড়ে গিয়ে মধুমিতা যে আর টলিউডের ডিভা নন তা স্পষ্ট। এ যেন এক অন্য মধুমিতা। এই পরিবেশের স্বাধীন তিনি। গ্ল্যামারের জগৎ থেকে বহু দূরে যেখানে তাঁকে কেউ অভিনেত্রী হিসাবে চেনেন না সেখানেই তিনি যেন বেশি খুশি।

তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জুড়ে এই রেশই ছড়িয়ে পড়েছে। পাহাড়ের কোলে নীরবে বসে মধুমিতা। আশপাশে নেই কোনও মানুষ। কেবল শান্ত, স্নিগ্ধ পরিবেশে মন ডুবেছে অভিনেত্রীর।

চোখ বন্ধ করে সেই ভিন্ন পৃথিবীতে প্রবেশ করতেই মুহূর্তগুলি যেন একে একে হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। এমনই মন খারাপ আবার মন ভাল করা মিক্সড ফিলিংস নিয়ে ছবি পোস্ট করলেন মধুমিতা। মধুমিতা সরকার আপাতত শহর ছেড়ে এখন বহু দূরে।

আরও পড়ুন: ওয়েব সিরিজে প্রথমবার সোহম-শ্রাবন্তী

ফ্লাইটে ভিডিও করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিকিমে একা ঘুরে বেরানোর ভিডিও পোস্ট করতেই খানিক ভয় পেয়ে উঠেছিল তাঁর ভক্তরা। ঘন জঙ্গলে একা একা কী করছেন তিনি। প্রশ্ন সকলের। পাহাড়ি গ্রামের লোকেরা তাঁকে সেখানে যেতেও বারণ করেছিল।

 

View this post on Instagram

 

When monday gives u blue..hit it back with red ❤ . . 📷 @kaustavsaikia 👗@tamashreeroy 💄@sumanmakeupartist 🏬 @hyattregencykolkata

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on


তবে মন থেকে মধুমিতা এক্সপ্লোরার। একা একা পরিবেশের মজা না নিয়ে শান্ত হয়ে বসেন না তিনি। তাই সাবধানতা অবলম্বন করেই বেরিয়ে পড়েছেন। জঙ্গল জুড়ে ঝি ঝি পোকার ডাক। সরু পাহাড়ি রাস্তা চলে গিয়েছে নিচের দিকে। সেই রাস্তাতেই একা একা ঘুরে ভিডিও করছেন।

সেই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পাহাড়ের চেয়ে মধুমিতার সমুদ্রের চেয়ে ঢের বেশি পছন্দ তা তিনি আগেও জানিয়েছেন। ট্রেকিং, হাইকিং এসবের মধ্যেই নিজের কারিকুলার অ্যাক্টিভিটি সীমিত রাখেন। যা দেখে রীতিমত মুগ্ধ হতে থাকে তাঁর ভক্তরা।

সুত্র: Asianet news বাংলা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য