জানা-অজানা

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ কিংবা অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কেমন ডেস্কে বসে কাজ করেন বা কাজ করতেন তা জানার আগ্রহ হয়েছে কখনো আপনার? এমন প্রচন্ড আগ্রহ অনেক মানুষের মনেই তৈরি হয়। বিশ্বসেরা সিইও-রা একেক জন যেমন একেক রকম, বলাই বাহুল্য যে তাঁদের কাজের ধরণতাও ভিন্ন। ভাবছেন খুব আহামরি আর জাঁকজমক পূর্ণ কাজের ডেস্ক তাঁদের? আসুন, দেখা যাক আপনার কল্পনার সাথে মেলে কিনা!

মার্কেট সম্পর্কে স্টিভ জবসের চেয়ে ভালো কেউ বুঝতেন না। তিনি ছিলেন অ্যাপলের প্রতিষ্ঠাতা ও সিইও। পেছনের বইগুলো দেখেই বোঝা যাচ্ছে তিনি কি পরিমাণ গবেষণা করে কাজ করতেন। মনিটর দিকে তাঁর তাকানো দেখেই বোঝা যায় কাজের ক্ষেত্রে তিনি কতটা মনযোগী ছিলেন।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

এটি হল মাইক্রোসফট এর সাবেক সিইও বিল গেটস এর ডেস্ক। বিল গেটস একই মাউস দিয়ে তিনটি মনিটর নিয়ন্ত্রণ করেন। দেখেই বোঝা যাচ্ছে বিল গেটসের ডেস্কটি অনেক গুছালো। কাজের ক্ষেত্রেও বিল গেটস খুবই সচেতন ও গোছালো।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের ডেস্কটিও সাধাসিধে। ডেস্কের উপর রাখা রাখা হেলমেটটি দেখে বোঝা যাচ্ছে তিনি সাইক্লিং ভালবাসেন ও নিয়মিত সাইক্লিং করেন। তাঁর অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তিনিও কাজের ক্ষেত্রে প্রচন্ড মনযোগী একজন মানুষ।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

এই ডেস্কটি ডেল ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল ডেলের। ডেস্ক দেখে মনে হচ্ছে তিনিও কাজের ক্ষেত্রে খুবই গুছালো একজন মানুষ। সম্ভবত কফি খেতে খেতে নিজের কাজ চালাতে তিনি ভালোবাসেন।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

স্টিভ বলমার মাইক্রোফসফট এর চেয়ারম্যান। ডেস্ক দেখেই বোঝা যাচ্ছে তিনি নিরবতা ও প্রাকৃতিক সৌন্দর্য্যকে ভালোবাসেন। কাজের ক্ষেত্রে তিনি খুবই মনোযোগী একজন মানুষ।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

আমাজন ডট কমের সিইও জেফ বেঝস কাজের ক্ষেত্রে প্রচন্ড মনোযোগী একজন মানুষ। ডেস্ক দেখে বোঝা যাচ্ছে তিনিও স্টিভ জবসের মত গবেষনা নির্ভর একজন সিইও।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

পে-পল এর সিইও ম্যাক্স লেভচিনের ডেস্কটি খুবই সাধাসিধে। তাঁর ডেস্কটি আর পাঁচজন সাধারণ কর্মীর মত। উপরে ঝুলানো আছে একটি পুতুল। সম্ভবত তিনি তিনিও অনেকটা শিশুসুলভ মানসিকতার।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

জ্যাপস এর সিইও টনি শিয়ের ডেস্ক দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা অস্থির প্রকৃতির মানুষ। তবে হাতের পাশের বইপত্র দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছে তিনিও একজন গবেষণা নির্ভর সিইও।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

স্পেস-এক্স এর সিইও এলন মাস্কও বিল গেটস এর মত তিনটি মনিটর একসাথে নিয়ন্ত্রণ করেন। ডেস্ক দেখে বোঝা যাচ্ছে কাজের ক্ষেত্রে তিনিও অনেক গুছালো।

বিশ্বসেরা ১০ জন CEO আর তাঁদের কাজের ডেস্ক - West Bengal News 24

ফোরস্কয়ার এর সিইও ডেনিস ক্রাউলির এই ডেস্কটি দেখে বোঝা যাচ্ছে তিনি অনেকটা শিশুসুলভ মনের অধিকারী। কারণ তিনি সামনে রেখেছেন পেঙ্গুইনের পুতুল। তাঁর ল্যাপটপটিতে স্টিকার লাগানো। কাজগুলোকে মনে রাখার জন্য তিনি ব্যবহার করেন টু-ডু লিস্ট।

আরও পড়ুন ::

Back to top button