রাজ্য

শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, রিপোর্ট তলব বিদ্যুৎমন্ত্রীর

শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, রিপোর্ট তলব বিদ্যুৎমন্ত্রীর - West Bengal News 24

বর্ষার জেরে জলমগ্ন হয়েছে গোটা শহর। রাস্তার জলে মাছ ধরতে গিয়ে ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাটুলি থানা এলাকার বাসিন্দা সুজয় মণ্ডল নামে এক যুবকের। তবে বারবার কেন এরকম ঘটনা ঘটছে, রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ এবং CESC-এর কাছে রিপোর্ট তলব করলেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস।

গতকাল পাটুলি থানা এলাকায় এন ৩৬২ বিপি টাউনশিপে লাগাতার বৃষ্টিতে জল জমে। এলাকায় জমা জলে মাছ ধরতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা যান সুজয় মণ্ডল। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের জন্য এলাকার বিদ্যুত্‍ বিচ্ছিন্ন করে দিয়ে উদ্ধার করা হয় ওই যুবকের দেহ। আর এরপরই বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে রিপোর্ট তলব করল রাজ্যের বিদ্যুত্‍মন্ত্রী।

যদিও এই ঘটনায় সিইএসসির দাবি, যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে সেই এলাকার তিনটি লাইভ তার ঠিক রয়েছে। কিন্তু আর্থ ওয়ার কেটে গিয়েছে। তবে সেই তার থেকে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। যদিও কী কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটল তার তদন্ত নেমেছে সিইএসসি। এলাকার সমস্ত হুকিং কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য