বলিউড

প্রেমিকের সঙ্গে ১৭৫ কোটি টাকার বাড়িতে থাকবেন জ্যাকলিন

Jacqueline Fernandez : প্রেমিকের সঙ্গে ১৭৫ কোটি টাকার বাড়িতে থাকবেন জ্যাকলিন - West Bengal News 24

নতুন করে প্রেমে পড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ভালোবাসার মানুষের সঙ্গে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক সন্ধানের পর নিজেদের জন্য বেছে নিয়েছেন সমুদ্রের একদম সামনে একটি বিলাসবহুল বাসস্থান। জানা যাচ্ছে, জ্যাকলিনের এই নতুন বাড়ির দাম প্রায় ১৭৫ কোটি টাকা।

সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, নিজের ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আড়ালে রেখেছেন সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পর শোনা যায়নি তাকে নিয়ে নতুন কোনো সম্পর্কের গুঞ্জন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জ্যাকলিনের প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তারা। বলিউডে ব্যবসায়ী এবং নায়িকার প্রেম নতুন নয়। শিল্পা শেট্টি কুন্দ্রা, জুহি চাওলার মতো নায়িকারাও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন এই পেশার মানুষদের মধ্যে থেকেই। নিজেদের প্রেমকে পরিণতি দেওয়ার কথা ভাবছেন জ্যাকলিন এবং তার প্রেমিকও। এমনকি, নতুন বাড়ি খোঁজা এবং কেনার সময়ও নাকি জ্যাকলিনের সঙ্গে ভিডিও কলে মজে থাকতেন তার প্রেমিক।

এই দূরত্ব এবার মুছতে চলেছে। খুব শিগগির জুহুর নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন তারা দুজন। অন্দরমহলকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই ফ্রান্সের এক নামী ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

জ্যাকলিনের প্রেম নিয়ে বলিউডে অবিরত কানাঘুষো। তবে নায়িকা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত জ্যাকলিন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য