কলকাতা

মেট্রোরেলে চাকরির নামে মোটা টাকার প্রতারনা, কলকাতা পুলিশের জালে ধৃত ৪

latest news kolkata metro railway : মেট্রোরেলে চাকরির নামে মোটা টাকার প্রতারনা, কলকাতা পুলিশের জালে ধৃত ৪ - West Bengal News 24

কলকাতা মেট্রো রেলে চাকরির নাম করে চলছিল মোটা টাকার প্রতারনা।

ব্যাপারটি সন্দেহ করে কলকাতা মেট্রো রেলের এক উচ্চপদস্থ আধিকারিক কলকাতা পুলিশে অভিযোগ জানান, মোটা টাকার বিনিময়ে মেট্রো রেলে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কিছু চাকরিপ্রার্থীকে প্রতারণা করা হয়েছে।

প্রতারকরা gm@mtp.railnet.gov.in অথবা companysecretary@kmrc.in জাতীয় কিছু নকল মেইল আইডি এবং জাল নথিপত্র ব্যবহার করেছে, যেগুলি দেখলে মনে হবে মেট্রো রেলের দ্বারাই জারি করা। এছাড়াও একাধিক মোবাইল নম্বর ব্যবহার করেছে তারা।

কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এই একই মামলায় অভিযোগ জানাতে এগিয়ে আসেন কয়েকজন প্রতারিত চাকরিপ্রার্থীও।

এরপর কলকাতা পুলিশ বসে না থেকে তদন্ত শুরু করে এবং অভিযোগকারীদের থেকে বেশ কিছু মোবাইল নম্বর সংগ্রহ করে, যেগুলির মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখত ‘চাকরিদাতারা’।

প্রযুক্তির মাধ্যমে ওই মোবাইল নম্বরগুলির ওপর শুরু হয় প্রযুক্তি প্রহরা সঙ্গে চলতে থাকে নিয়মমাফিক তথ্য সংগ্রহের কাজও।

অবশেষে সমস্ত তথ্যের ভিত্তিতে ২১ জুন রাতে ও ২২ জুন নদীয়া জেলার রানাঘাট ব্লকে নাসরা ও তার সংলগ্ন এলাকায় হানা দিয়ে সঞ্জয় দাস, শুভেন্দু ঘোষ, অমিত পাল, এবং অভিজিৎ দেবনাথকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

প্রতারকদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে তিনটি মোবাইল ফোন ও কিছু জাল নথিপত্র।

আরও পড়ুন ::

Back to top button