জাতীয়

কোভিডের জের, ঝাড়খন্ডে ১ জুলাই পর্যন্ত বাড়াল লকডাউনের মেয়াদ

কোভিডের জের, ঝাড়খন্ডে ১ জুলাই পর্যন্ত বাড়াল লকডাউনের মেয়াদ - West Bengal News 24

করোনার (Corona) জেরে লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়িয়ে দিল ঝাড়খন্ড (Jharkhand )। আগামী ১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে।

এই নিয়ে সাতবার বাড়ানো হল ঝাড়খন্ডের লকডাউন পর্ব। চলতি বছরের ২২ এপ্রিল প্রথম ঝাড়খন্ডে লকডাউন ঘোষণা করা হয়। প্রথমে এক সপ্তাহ ধরে এই লকডাউন পর্ব চলে। এরপর ২৪ জুন পর্যন্ত ফের লম্বা লকডাউন ঘোষণা করা হয় ঝাড়খন্ড জুড়ে।

২৪ জুনের আগে ফের আগামী ১ জুলাই পর্যন্ত ঝাড়খন্ড জুড়ে লকডাউন চলবে বলে জানানো হয় সে রাজ্যের সরকারের তরফে। লকডাউন পর্বে বাস, ট্রেন সহ সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে। তবে প্রশাসনের সুবিধার জন্য বেশ কিছু যানবহন চলবে বলে জানানো হয়।

লকডাউনের মধ্যে জরুরি ভিত্তিতে কারও বেরনোর প্রয়োজন হলে, ই-পাস ব্যবহার করতে হবে বলেও জানানো হয়।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button