আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪০ লাখ ১৭ হাজার, আক্রান্ত ১৮ কোটি ৬০ লাখ

World Corona Update : বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪০ লাখ ১৭ হাজার, আক্রান্ত ১৮ কোটি ৬০ লাখ - West Bengal News 24

বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৪০ লাখ ১৭ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ কোটি ৬০ লাখ মানুষ।

আজ শনিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ৪০ লাখ ১৭ হাজার ১৯৬ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ছয় লাখ ছয় হাজার ৮১৫ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি সাত লাখ ৫২ হাজার ৯৫০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ পাঁচ হাজার ৯৩৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯০ লাখ ২০ হাজার ৪৯৯ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৩১ হাজার ৬৮৮ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া দেওয়া হয়েছে ৩৩৮ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৫০৪ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ হাজার চার জন এবং মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য