
দলীয় র্যালিতে নেতার সঙ্গে হাঁটছিলেন কর্মীরাও। সেই কর্মীদেরই একজন নেতার কাঁধে হাত দেয়ায় রেগেমেগে মেরে বসলেন চড়।
এমনই বিতর্কে জড়ালেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। কাঁধে হাত দিয়ে শিবকুমারকে ডাকতে গিয়েছিলেন এক কর্মী। আর তাতেই মেজাজ হারান শিবকুমার। মেরে বসেন চড়। সেই ভিডিও অতিদ্রুতই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শিবকুমার দলীয় কর্মীদের সঙ্গে হাঁটছেন। সেই সময় এক দলীয় কর্মী পিছন থেকে এসে তার কাঁধে হাত দেন। সঙ্গে সঙ্গেই শিবকুমার ঘুরে দাড়িয়ে সেই কর্মীকে সপাটে চড় মারেন। মাস্ক পরে থাকা সত্ত্বেও শিবকুমারের আচরণে স্পষ্টভাবে বিরক্তি ফুটে ওঠে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মাণ্ড্যতে গিয়েছিলেন ডিকে শিবকুমার। সেখানে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জি মাডেগৌড়ার সঙ্গে দেখা করার কথা ছিল তার। মাডেগৌড়া সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন।
চর মারার পরপরই শিবকুমার ওই কর্মীকে ধমকের সুরে বলের, ‘আরও দায়বদ্ধ হতে হবে।’ এরপর ক্যামেরাম্যানকেও ভিডিয়োটি উড়িয়ে দিতে বলেন শিবকুমার।
এদিকে ভিডিয়োটি টুইট করে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি প্রশ্ন করেন, শিবকুমারকে কি হিংসার লাইসেন্স দিয়ে রেখেছেন রাহুল গান্ধী? যদি কোটওয়াল রামচন্দ্রের (৭০-৮০ দশকের বেঙ্গালুরুর ডন) শিষ্য যদি এভাবে আচরণ করেন তাহলে অ্যদের সঙ্গে কী করে থাকেন।
#WATCH Karnataka Congress President DK Shivakumar slaps a party worker for trying to put his hand on his shoulder in Mandya yesterday pic.twitter.com/6ldIB08mdw
— ANI (@ANI) July 10, 2021
সূত্র : হিন্দুস্তান টাইমস



