বিনোদন

জানেন কি, শুক্রবারেই কেন মুক্তি পায় সিনেমা!

জানেন কি, শুক্রবারেই কেন মুক্তি পায় সিনেমা! - West Bengal News 24

হলিউড হোক কিংবা বলিউড অথবা ঢালিউডের বাংলা সিনেমা, সবখানেই শুক্রবারে সিনেমা মুক্তি পায়। কিন্তু শুক্রবারই কেন? অনেকেই বলবেন শুক্রবার সপ্তাহের শুরু বলে ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে এই দিনটিতে নতুন ছবি মুক্তি পায়। শুধু কিন্তু এই কারণ নয়। শুক্রবার ছবি মুক্তির পিছনে আরও বেশ কয়েকটি কারণ আছে।

১৯৬০-এর দশকের আগে সিনেমা মুক্তি পেত রবিবারে। বিখ্যাত ছবিগুলোর মধ্যে ১৯৬০ সালের ৫ আগস্ট শুক্রবার ‘মুঘল এ আজম’ মুক্তি পেয়েছিল। এরপর থেকে নিয়মিতভাবে বলিউডের ছবি শুক্রবার মুক্তি পেতে শুরু করে। এর পিছনে যে কারণগুলো ছিল, তার মধ্যে অন্যতম শুক্রবারকে অনেক ব্যাবসায়ী শুভদিন হিসাবে মনে করেন। ফলে, এই দিনটিতে ছবি মুক্তি পেলে প্রযোজকের ঘরে বেশি অর্থ ফিরে আসবে বলে বিশ্বাস করা হয়। মাল্টিপ্লেক্সেও শুক্রবারের বদলে সপ্তাহের অন্য কোনওদিন ছবি মুক্তি পেলে নির্মাতাকে বেশি পরিমাণ ফি দিতে হয়। এছাড়াও শুক্রবার ছবি মুক্তির পিছনে আরও বেশ কয়েকটি কারণ আছে। সেগুলো হচ্ছে-

১। শুক্রবার সিনেমা রিলিজের সবচেয়ে বড় কারণ হল বক্স অফিসের সাফল্য পাওয়া। শুক্রবার সিনেমা মুক্তি পেলে ছবির প্রচারের সুবাদে, বা তারকাদের ভক্তদের সুবাদে প্রথম দিনের ব্যবসা নিয়ে চিন্তা থাকে না। কারণ শুক্রবারের পরের দুইদিন বিদেশের সাপ্তাহিক ছুটির দিন। মানুষের হাতে সময় থাকে, ছবি দেখার মানসিকতা থাকে। ফলে ব্যবসায়িক দিক থেকে তিনদিন পাওয়া যায়।

২। আগে একটা সময় রেওয়াজ ছিল, যে কোনও সিনেমার বিশেষ করে হলিউডের সিনেমার শুটিং শুরু হবে শুভদিন শুক্রবারে। তাই একে বলা হত গুড ফ্রাইডে। ছবি মুক্তির আগের দিন হল মালিকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেত, কবে মুক্তি পাবে সিনেমা। হল মালিকরা তিন বা ছ মাস বা যে সময়ই দিন বলে দিতেন তাহলে যেদিন থেকে শুটিং হবে, সেই দিন মানে শুক্রবারই যেন মুক্তি দেয়া হয়। সেই কথা মেনে আগের সিনেমার প্রযোজকদের সঙ্গে হলের মালিকরা চুক্তি করতেন বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে চলে যাবে সিনেমা।

৩। শুক্রবার না হলে সিনেমা মুক্তির সেরা দিন হত শনিবার। কিন্তু শনিবার নিয়ে কুসংস্কার থাকায় প্রযোজকরা এই দিনটাকে অশুভ মনে করে এড়িয়ে চলতেন। শুক্রবার শুভদিনে সিনেমা মুক্তি পেলে প্রযোজকরা বেশি লাভবান হন বলে বিশ্বাস করেন নির্মাতারা।

৪। ১৯৬০ সালের ৫ আগস্ট শুক্রবার ‘মুঘল এ আজম’ মুক্তি পাওয়ার পর থেকে নিয়মিতভাবে বলিউডের ছবি শুক্রবার মুক্তি পেতে শুরু করে। সেই রেওয়াজ চলছে। অবশ্য এখন কিছু কিছু সময় এর ব্যতিক্রম ঘটে। যেমন সালমানের সুপারহিট সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পায় বৃহস্পতিবারে। এছাড়া এবারের ঈদের ছবি ‘সুলতান’ শুক্রবারের পরিবর্তে বুধবার মুক্তি পায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য