বিনোদন

স্ত্রীর সঙ্গে শহিদ কাপুরের ছবি ভাইরাল!

স্ত্রীর সঙ্গে শহিদ কাপুরের ছবি ভাইরাল! - West Bengal News 24

মুম্বাই, ২৮ জুলাই- বলিউড তারকা শহিদ কাপুরের সময়টা এখন তুঙ্গে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৩০০ কোটির ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় তিনি। তার ‘কবির সিং’ ছবিটি এরই মধ্যে ২৮০ কোটি রুপি ঘরে তুলেছে।

বর্তমানে বলিউডের হটকেক শহিদ। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ক্যামেরা ঘিরে ধরছে তাকে। তার সবকিছুই নজরে রাখছেন ভক্তরাও। তাই দ্রুতই তিনি আজকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন।

সম্প্রতি ভোগ পত্রিকার কভারের জন্য কালার কোঅর্ডিনেটেড এথনিক পোশাকে পাওয়া গেল শহিদ কাপুরকে। সঙ্গে ছিলেন তার স্ত্রী মীরাও। এই দম্পতিকে রোমান্টিক মুডে পেয়ে উচ্ছ্বসিত শহিদের ভক্তরা। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।

সেই ছবিতে দেখা যাচ্ছে, শহিদ কাপুর পরে আছেন কালো টি-শার্টের সঙ্গে এমব্রয়ডারি করা জ্যাকেট। অন্যদিকে মীরা বেছে নিয়েছেন কালো লেহেঙ্গা। ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মীরা নিজেই। শেয়ার হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই লাইকের সংখ্যা ছাড়ায় ৭৮ হাজার।

দিন পেরোতে তা ছুঁয়ে ফেলে দেড় লাখের মাইলফলক। ছবিতে লাইক করেছেন জাহ্নবী কাপুরসহ আরও।

আরও পড়ুন ::

Back to top button