বিচিত্রতা

জল খেতে গিয়ে নকল দাঁত গিলে ফেলার পর নারীর মৃত্যু

জল খেতে গিয়ে নকল দাঁত গিলে ফেলার পর নারীর মৃত্যু - West Bengal News 24

জল খেতে গিয়ে নকল দাঁত গিলে ফেলেছিলেন এক নারী। এ ঘটনার পরদিন মৃত্যু তার মৃত্যু হয়েছে।চেন্নাইয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এস রাজলক্ষ্মী নামের সেই নারীর তিনটি দাঁত বাঁধানো ছিল। গত ৪ জুলাই পানি খাওয়ার সময় তারই একটি গিলে ফেলেন তিনি। তারপর থেকেই মাথা ঘুরছিল। বমি ভাবও ছিল ৪৩ বছর বয়সী রাজলক্ষ্মীর।

সেদিনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তেমন কোনও সমস্যা দেখতে পাননি। তাই হাসপাতাল থেকে বাড়ি চলে যেতে বলা হয় রাজলক্ষ্মীকে।

কিন্তু পরদিন ফের অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে পড়ে যান রাজলক্ষ্মী। কিছুক্ষণ পরে মৃত্যু হয় তার।

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ময়নাতদন্তের নির্দেশও দেয়া হয়েছে। পুলি‌শ বলছে, তাদের ধারণা দাঁতটি আলগা হয়ে গিয়েছিল। কারণ, সাত বছর আগে তা বাঁধানো হয়েছিল। তাই এই বিপত্তি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য