
সাতসকালে তুমুল উত্তেজনা ছড়াল রাজাবাজারে। নির্মীয়মান এক বহুতল থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা গেল এক যুবককে। রাস্তার মোড়ে প্রকাশ্যে এমন এক দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকার মানুষজন।
স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম রামিজ রাজা(৪৫)। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি এলাকার মানুষদের। আদতে নারকেলডাঙার বাসিন্দা রামিজ আজ সকালে ওই নির্মীয়মান ভবনের ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু তখন তাকে আটকে দেওয়া হয়।
এদিকে, সকালের আটকে দেওয়ার পর কোনও এক ফাঁকে সে ফের ঢুকে পড়ে ওই ভবনে। তারপর ছাদে উঠে গলায় ফাঁস দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। সকাল দশটা নাগাদ ওই ভবন থেকে দেহটি ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে দমকল এসে দেহ উদ্ধার করে।
সূত্র : ২৪ ঘন্টা



