আন্তর্জাতিক

ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ ডেল্টার বিরুদ্ধে কার্যকর : গবেষণা

ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ ডেল্টার বিরুদ্ধে কার্যকর : গবেষণা - West Bengal News 24

ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতটা কাজ করেছে, ডেল্টার বিরুদ্ধেও প্রায় সমান কাজ করছে বলে নতুন একটি গবেষণায় প্রমাণ পেয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ওই গবেষণায় বুধবার বলা হয়েছে, পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দুটি ভ্যাকসিন উচ্চমাত্রায় কার্যকর।

ডেল্টার বিরুদ্ধে কোন ভ্যাকসিন কাজ করছে, কোন ভ্যাকসিন করছে না, তা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে। এখন রিয়েল-ওয়ার্ল্ড ডেটা বিশ্লেষণে গবেষকেরা বলছেন, ভ্যাকসিন নিয়ে চিন্তার কিছু নেই।

বুধবার প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ডেল্টায় সংক্রমিত মানুষদের উপসর্গ কমাতে ফাইজার ৮৮ শতাংশ কার্যকরী। আলফার বিরুদ্ধে ছিল ৯৩.৭ শতাংশ।

একইভাবে অ্যাস্ট্রাজেনেকা ৬৭ শতাংশ কার্যকরী। আলফার বিরুদ্ধে ছিল ৭৪.৫ শতাংশ।

নতুন গবেষণায় কার্যকরিতার যে হার পাওয়া গেছে, সেটি মহামারী নিয়ন্ত্রণে যথেষ্ট।

গবেষণায় বলা হয়েছে, ফাইজারের একটি ডোজ ডেল্টার বিরুদ্ধে ৩৬ শতাংশ কার্যকর। অ্যাস্ট্রাজেনেকা সেখানে ৩০ শতাংশ।

এর আগে রাশিয়ার গবেষকেরা দাবি করেন, তাদের স্পুটনিক ভ্যাকসিন ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর।

আরও পড়ুন ::

Back to top button