টলিউডবলিউড

১৫০ কোটির বাংলো নির্মাণ করছে ধানুশ

Dhanush : ১৫০ কোটির বাংলো নির্মাণ করছে ধানুশ - West Bengal News 24

‘হোয়াই দিস কোলাবেরি কোলাবেরি ডি’ গানটি একসময় সবার মুখে মুখে ছিল। এই গানের নেপথ্যে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার নায়ক ধানুশ।

তার সাফল্যের ঝুলিতে শুধুই হিট ছবি নয়, হিট গানও আছে অনেক। তার আরেকটি পরিচয়ও আছে। সুপারস্টার রজনীকান্তের জামাই। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন। ব্যক্তিগত জীবনযাত্রা নিয়েও প্রায়ই খবরে আসেন ধানুশ। যেমন এই মুহূর্তে তার নতুন বাড়ি ঘিরে চর্চা হচ্ছে।

জানা গেছে, চেন্নাইয়ে অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে প্রাসাদসম একটি বাংলো নির্মাণ করছেন তিনি। তার শ্বশুর রজনীকান্ত এই এলাকাতেই থাকেন। ধানুশের নতুন বাড়িটি ১৯ হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত হচ্ছে। চারতলা এই বাংলোটি নির্মাণ করতে ১৫০ কোটি রুপির মতো খরচ হবে।

ধানুশ এখন হলিউডের একটি স্পাই অ্যাকশন থ্রিলার ছবির শ্যুটিং করছেন। নেটফ্লিক্সের এই সিনেমার নাম ‘দ্য গ্রে ম্যান’। এই সিনেমায় আরও আছেন রায়ান গসলিং আর ক্রিস ইভানসের মতো হলিউড সুপারস্টার। ছবিটি পরিচালনা করতে চলেছেন রুশো ব্রাদার্স (অ্যান্থনি ও জো)।

ধানুশ বলেছেন, ‘চমকপ্রদ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। যারা আমার প্রশংসা করেন, তাদের কাছে কৃতজ্ঞ। সারা বিশ্বে তারা ছড়িয়ে আছেন। আর আমাকে সর্বদা তারা ভালোবাসা দেন।’ এই দক্ষিণি তারকা দ্বিতীয়বার কোনো আন্তর্জাতিক প্রকল্পে কাজ করতে চলেছেন। এর আগে ২০১৮ সালে তিনি ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অব দ্য ফকির’-এ কাজ করেছিলেন। দুটি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবিতে অভিনয় করছেন সারা আলী খান ও অক্ষয় কুমারের সঙ্গে।

আরও পড়ুন ::

Back to top button