এবার মোহনবাগান ছেড়ে ক্রোয়েশিয়ার পথে দেশের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান

গত বছর ভারতীয় রক্ষণ ভাগের অন্যতম তারকা সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে এটিকে মোহনবাগানের ৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হলেও , এবছর আদৌ সবুজ- মেরুন জার্সিতে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কারন এটিকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় সেখানে উল্লেখ ছিল , যদি কোন বিদেশী ক্লাব ঝিঙ্গানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় এবং সেক্ষেত্রে যদি আপত্তি না থাকে তাহলে অনায়াসেই বিদেশী দলে যেতে পারবেন তিনি।
তাই এবছর অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও গ্ৰিসের মত দলগুলির থেকে অফার আসা শুরু হতেই অশনি সংকেত দেখা দিতে থাকে এটিকে মোহনবাগান সমর্থকদের । যা এবার বাস্তব রূপ পেতে চলেছে।
বিখ্যাত সাংবাদিক আদ্রিয়ানো সাভাল্লির ট্যুইট থেকে জানা গিয়েছে , এবছর ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে যোগদান করতে চলেছেন সন্দেশ। তারজন্য আগামী কয়েকদিনের মধ্যেই ক্রোয়েশিয়া উড়ে যাবেন ভারতীয় ডিফেন্সের এই দুর্গ। যারফলে এবার সুনীল , গুরপ্রীত দের পর বিদেশি ক্লাবে খেলতে দেখা যাবে এই ভারতীয় তারকা কে।
🚨🚨 Sandesh Jhingan 🇮🇳, a un paso de seguir su carrera en el HNK Šibenik 🇭🇷. El defensor se va libre del ATK Mohun Bagan para hacer historia y jugar en la Primera División de Croacia. Ya hay acuerdo y la idea es que viaje en los próximos días. pic.twitter.com/uUa61T4gaF
— Adriano Savalli (@AdrianoPS98) August 7, 2021
যদিও এবারের এই ক্রোয়েশিয়ান লিগে সিবেনিক যথেষ্ট নিচের দিকে রয়েছে, তবে গত মরশুমে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এই প্রথম ডিভিশনে উঠেছে সিবেনিক। এর আগে এই চলতি লিগে প্রথম চারে ও যায়গা করে নিয়েছিল এই দল, যদিও তা বেশিদিন ধরে রাখতে পারেনি তারা। তবে সেদেশে খুব একটা সফল ক্লাব হিসেবে বিবেচিত না হলেও ভারতীয় ফুটবলের নিরিখে যথেষ্ট এগিয়ে এই দল।
তাই ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সন্দেশ ঝিঙ্গানের এই সই ।
সুত্র : প্রথম কলকাতা



