বিনোদন

বিয়ে করছেন টয়া!

বিয়ে করছেন টয়া! - West Bengal News 24

বিয়ের আসরে বর-কনে সাজে বসে আছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিন টয়া এবং ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতার রানারআপ অবাক। তবে কি তারা বিয়ে করেছেন? খোঁজ নিয়ে জানা গেল, নাটকের প্রয়োজনে তাদের বর-কনে হতে হয়েছে। নাটকের নাম ‘গল্পগুলো এমন হোক’।

মেহেদী হাসান সজীবের রচনায় এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এতে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে আমরা নাটকটির দৃশ্যধারণ শেষ করেছি। নাটকে গল্পের মধ্যে অন্য একটি গল্প তুলে ধরা হয়েছে। গল্পটি এমন ভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হবে এটিই মূল গল্প।’

গল্প প্রসঙ্গে সৈয়দ শাকিল আরও বলেন, ‘আমরা আসলে এমন অনেক কিছুর মুখোমুখি হই, যা আমরা চাই না। তখন প্রায়ই বলে উঠি, গল্পটা এমন হোক বা এমন হলে ভালো হয়। নাটকের এমনই এক গল্প আমরা বলতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ দৃক প্রযোজনায় ‘গল্পগুলো এমন হোক’ নাটকটি প্রচার হবে আসছে ঈদে চ্যানেল নাইনে।

আরও পড়ুন ::

Back to top button